কেটির ভালোবাসা এবং ভালো বাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি হোমস
কেটি হোমস

লিউক কিরবি নামের গুগলে সার্চ দিন। দেখবেন কানাডিয়ান এই অভিনেতার ছবির পাশাপাশি কেটি হোমসের ছবিও আসছে। দেখবেন লিউক ও কেটির কয়েকটি ছবি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। হলিউডের বাতাসে খবর রটেছে, দুজনের মধ্যে নাকি ‘বিশেষ’ সম্পর্ক বিদ্যমান। তবে কেটি হোমসের খুব কাছের লোকজনের দাবি, ‘কেটি এ মুহূর্তে কোনো রকম সম্পর্ক নিয়ে ভাবছেন না। তাঁর মনোযোগ এখন কেবল সাত বছর বয়সী মেয়ে সুরিকে নিয়েই।’ স্বীকার যখন করছেন না, তখন অপেক্ষা ছাড়া কিছুই বলার নেই। এদিকে কেটি যে মা হিসেবে বেশ দায়িত্ববান, তা ফের প্রমাণিত। মেয়ে সুরির কথা ভেবে মিশিগানে কিনলেন পাঁচ লাখ ডলার দামি এক অবকাশ-বাড়ি। কেটি চাইছেন সুরির গায়ে যেন হলিউডের বাতাস না লাগে। আর দশটা মার্কিন শিশুর মতোই প্রকৃতি ও মানুষ দেখে বেড়ে উঠুক সে। পিটিআই ও আইএএনএস।