কেটির হিরের দাঁত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

নিজের গানের প্রচারণার জন্য কত কিছুই তো করেন তারকারা। কেটি পেরি তো মোটে বাড়তি এক হাজার ডলার খরচ করেছেন। তবে তাঁর কায়দাটা অভিনব। নতুন গান ‘রোর’ অর্থাৎ ‘গর্জন’-এর প্রচারণার জন্য ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সত্যিই গর্জন করলেন তিনি।

আর দাঁতে পরা ছিল সোনা আর হিরের তৈরি নকল আবরণ। এ আবরণ তিনি বানিয়ে নেন সাবেক হিপহপ গায়ক পল ওয়ালের কাছ থেকে। তাতে লেখা ছিল ‘রোর’। এর আগে ম্যাডোনাও পরেছিলেন এমন নকল দাঁত। পিটিআই।