কেটের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট
কেট উইন্সলেট

অস্কার, খ্যাতি, অর্থ, প্রভাব, প্রেম, সংসার, সন্তান—সব দিক থেকেই পরিপূর্ণ কেট উইন্সলেটের জীবন। কিন্তু এর পরও দিন শেষে মনে একটা আফসোস নিয়েই ঘুমাতে যান তিনি। এই খ্যাতি মনের মতো করে উপভোগ করতে পারছেন না বলে মনে করেন অস্কারজয়ী এই অভিনেত্রী। যেন হঠাৎ করেই ঈশ্বর তাঁর ওপর সদয় হয়েছেন। হুট করেই এত অর্জনে বেসামাল হয়ে যাওয়ার অবস্থা। কেটের ভাষায়, ‘যদি আগে থেকেই জানতাম এমন হবে, তাহলে খ্যাতি সামাল দেওয়ার জন্য খ্যাতিমান কারও কাছ থেকে সব শাস্ত্র শিখে নিতাম।’