কেটের ইচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছেন কেট উইন্সলেট! কেটভক্তরা ঘাবড়াবেন না, আপনাদের প্রিয় তারকা না-ফেরার দেশে যাচ্ছেন না! আগ্রহী হয়ে উঠেছেন মহাকাশ ভ্রমণের ব্যাপারে। এ তথ্য জানা গেল স্যার রিচার্ড ব্র্যানসনের কাছ থেকে। এই ভদ্রলোক ভার্জিন গ্যালাকটিকা প্রকল্পের পরিচালক। ২০১৪ সালের মধ্যে মহাকাশ ভ্রমণের আয়োজন সফল করার স্বপ্ন দেখছেন তিনি। কেটের বর্তমান প্রেমিক নেড রকএনরোল আবার ব্র্যানসনের ভাগনে। সেই সূত্রেই মহাকাশসংক্রান্ত আলাপ-আলোচনা হয়েছে দুজনের মধ্যে। ব্র্যানসনের দৃঢ় বিশ্বাস, মঙ্গলে মানুষের বসতি গড়া সম্ভব। তবে কেট মঙ্গল বিষয়ে আগ্রহ প্রকাশ না করলেও মহাকাশ ভ্রমণের ব্যাপারে বেশ উচ্ছ্বসিত। ব্যাং শোবিজ।