কেটের নয়া প্রেমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক স্বামী স্যাম মেন্দেসের সঙ্গে বিচ্ছেদের পর ভালোই আছেন অভিনেত্রী কেট উইন্সলেট। সুদর্শন ব্রিটিশ এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন টাইটানিক ছবির এই অভিনেত্রী। সম্প্রতি নিউইয়র্কের রাস্তায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। মডেল লুঁই ডয়লার তখন খালি গায়ে জগিং করছিলেন। আর কেট পাশে সাইকেল চালাচ্ছিলেন। এ সময় কেটের ছয় বছর বয়সী ছেলে জোকে সাইকেলের পেছনে বসে থাকতে দেখা যায়। মাস পাঁচেক আগে স্যাম মেন্দেসের সঙ্গে অস্কারজয়ী এই অভিনেত্রীর সাত বছরের সংসার ভেঙে যায়। ওয়েবসাইট।