কেন এই অভিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন একসময়ের ‘মিয়াভাই’খ্যাত ফারুক। গ্রামীণ চরিত্রের জন্য অপ্রতিদ্বন্দ্বী নায়ক বলা হতো তাঁকে। তিনি নিজেই সম্প্রতি চলচ্চিত্রের নতুন মুখের সন্ধানে এক অনুষ্ঠানে বললেন, ‘১৯ বছর ধরে আমি ছবিতে কাজ করি না। একরকম অভিমান করেই দূরে সরে আছি। তার পরও আমি বলব, এই পরিবারের মানুষ আমি।’ফারুকের ঠিক কী অভিমান ছিল, এটা জানার ইচ্ছা ছিল অনেকের। ফারুক বললেন, ‘চলচ্চিত্রশিল্পে যে পলিটিকস হয়, এর চেয়ে খারাপ পলিটিকস আর কিছু হতে পারে না। এই অভিমানটা সঙ্গে নিয়েই আমি অভিনয় ছেড়েছি।’