কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা নিয়ে ছায়াছবি একদম কম হয়নি। তবে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রযোজনা বলে কথা। সে কারণেই আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ডিক্যাপ্রিওর প্রযোজিত ছবিটি। লিগ্যাসি অব সিক্রেসি: দ্য লং শ্যাডো অব দ্য জেএফকে অ্যাসাসিনেশন বই অবলম্বনে ছবিটি তৈরির কথা ভাবছেন তিনি। এই পরিকল্পনার সঙ্গে আছেন লিওনার্দোর বাবা জর্জও। ২০১৩ সালে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা বাবা-ছেলের। কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হন। ওয়েবসাইট।