কেন্দ্রীয় গণগ্রন্থাগারে 'জীবনঢুলী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলীর প্রদর্শনীর আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মস। ছবিটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। প্রদর্শনী হবে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। আজ থেকে রোববার পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় এবং সোমবার পয়লা বৈশাখে সকাল সাড়ে ১০টা, বেলা সাড়ে ১২টা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় হবে প্রদর্শনীগুলো।