কেবিসি-ঐশ্বরিয়া দ্বৈরথ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে দিওয়ালিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার ও ঐশ্বরিয়া রাই অভিনীত অ্যাকশন রিপ্লে ছবিটি। প্রচারণার জন্য ছবির কলাকুশলীদের কৌন বানেগা ক্রোড়পতির (কেবিসি) একটি পর্বে উপস্থিত থাকার কথা ছিল। দিনটি ছিল গত সোমবার। ঐশ্বরিয়া ছাড়া যথারীতি সবাই হাজির। ঐশ্বরিয়া এলেন না কেন, এমন প্রশ্নের জবাবে অ্যাকশন রিপ্লের পরিচালক বিপুল শাহ জানান, তিনি আসতে পারবেন না। কারণ আর কিছুই নয়। ছবির কলাকুশলীরা সিদ্ধান্ত নিয়েছেন, রিয়ালিটি শোতে অংশ নিয়ে তাঁরা যে অর্থ পাবেন, সেটা অভিনেতা সালমান খানের দাতব্য সংস্থাকে দান করবেন। এ কথা শোনার পরই নাকি বেঁকে বসেন বচ্চন পরিবারের বধূ। তবে ঐশ্বরিয়ার মুখপাত্র বলেছেন, ‘ডাহা মিথ্যা একটা খবর। আমি যদ্দুর জানি, অমিতাভ বচ্চন যেখানে প্রশ্নকর্তার ভূমিকায় আছেন, সেখানে তাঁর পরিবারের কেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।’ ওয়েবসাইট।