কেবিসির কাছে ঋণী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে গেলে, গোটা জীবন তিনি বড় পর্দায় অভিনয় করে কাটিয়েছেন। কিন্তু চলচ্চিত্র তাঁর দৈন্যদশা ঢাকতে পারেনি। এই তো বছর দশেক আগেও তিনি দেনার দায়ে আকণ্ঠ ডুবে ছিলেন। সেখান থেকে তাঁকে টেনে তুলে সচ্ছলতার মুখ দেখাল ছোট পর্দা তথা টিভি চ্যানেল। আর সেটা সম্ভব হয়েছে কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) মতো রিয়ালিটি শোর বদৌলতে। তাই কেবিসির প্রতি তিনি ঋণী। সম্প্রতি টুইটারে লেখা এক বার্তায় অমিতাভ বচ্চন এভাবেই স্মৃতি রোমন্থন করলেন।অমিতাভ বলেন, ‘২০০০ সালে গোটা বিশ্বের মানুষ যখন নতুন শতাব্দীকে স্বাগত জানাচ্ছিল, তখন আমি স্বাগত জানাচ্ছিলাম আমার দুর্ভাগ্যকে। হাতে কোনো ছবি ছিল না তখন, না ছিল কোনো অর্থ। উল্টো কয়েক লাখ রুপির করের বোঝা কাঁধে নিয়ে ঘুরছিলাম। অবশেষে এই কেবিসি সাফল্য ও সচ্ছলতার মুখ দেখাল।’ ওয়েবসাইট।