কেবিসির পুরস্কার ৫ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। সেই দিনটিকেই বেছে নিয়েছেন কৌন বনেগা ক্রৌড়পতির (কেবিসি) আয়োজকেরা। বচ্চনের উপস্থাপনায় ওই দিনই প্রচারিত হবে কেবিসির চতুর্থ কিস্তির প্রথম পর্বের অনুষ্ঠান। তবে এবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়িয়ে পাঁচ কোটি রুপি করা হয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অমিতাভ বচ্চন ও কেবিসির প্রযোজক সিদ্ধার্থ বসু এ তথ্য জানান।বচ্চন বলেন, ‘রিয়েলিটি শোটি আগের আদলেই থাকছে। তবে সবকিছু একটু দ্রুতলয়ে ঘটবে। মোট ১২টি প্রশ্ন থাকবে। সর্বশেষ প্রশ্নের সঠিক উত্তরের জন্য বিজয়ী পাবেন পাঁচ কোটি রুপি। এর আগের সব কটির সঠিক উত্তরের জন্য থাকবে এক কোটি রুপি।’এ ছাড়া অনুষ্ঠানে ছোটখাটো কিছু পরিবর্তন তো থাকছেই। প্রতিযোগীকে প্রথম দুটি প্রশ্নের উত্তর ৩০ সেকেন্ডের মধ্যে দিতে হবে। পরের পাঁচটির উত্তর দিতে হবে ৪৫ সেকেন্ডের মধ্যে। বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ধরাবাঁধা কোনো সময় থাকবে না। ওয়েবসাইট।