কেবিসির বিরুদ্ধে মামলা হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনি টিভিতে নিয়মিত কৌন বনেগা ক্রোড়পতির বিজ্ঞাপন দেখানো হচ্ছে। আর সেই বিজ্ঞাপন দেখে এক আইনজীবী বেশ চটেছেন। বিজ্ঞাপনটি প্রত্যাহার করা না হলে সনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনজীবী মেহমুদ আবদি। তাঁর মতে, বিজ্ঞাপনটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর স্লোগানকে অবমাননা করা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতাজি ভারতীয়দের এই বলে উজ্জীবিত করেছিলেন, ‘তুম মুঝে খুন দো, ম্যায় তুমহে আজাদি দুঙ্গা (তোমরা আমায় রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা এনে দেব)।’অক্টোবর থেকে সনি টিভিতে প্রচারিত হবে রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) চতুর্থ কিস্তি। এবারও সঞ্চালকের দায়িত্বে আছেন অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।