কেমন করে গান করো হে গুণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কোন আলোতে প্রাণের প্রদীপ’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে’, ‘ওগো আমার চির অচেনা পরদেশী’, ‘ভেবেছিলেম আসবে ফিরে’—রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের এমন ১৫টি গান আছে কেমন করে গান করো হে গুণী অ্যালবামে। এটি শিল্পী বিলু সিদ্দিকীর দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম ও শিল্পী মহিউজ্জামান।অ্যালবামের গানগুলোর সংগীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এটি প্রকাশ করেছে সংগীতা। মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে শিল্পী অ্যালবামের বেশ কিছু গান গেয়ে শোনান।