কেমন ছিল বাংলা চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে চলচ্চিত্র অঙ্গনে অনেক ঘটনাই ঘটেছে। ভালো-মন্দ মিলিয়ে কেটে গেছে বছরটি। চলচ্চিত্র জগতের আলোচিত কিছু ঘটনা নিয়েই এই আয়োজন। লিখেছেন কামরুজ্জামানশুভেচ্ছাদূত ববিতাঅশনি সংকেত-এর অনঙ্গ বউ হওয়ার সুবাদে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পেয়েছেন ববিতা। তিনি ভাবেননি, এ সময় এসে একটি সম্মানজনক কাজের শুভেচ্ছাদূত হবেন। গত আগস্ট মাসেই আন্তর্জাতিক সংস্থা ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল ববিতাকে শুভেচ্ছাদূত করে। গত ১০ সেপ্টেম্বর আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি ব্যস্ত হয়ে পড়েন তাঁর কাজ নিয়ে। বিভিন্ন উন্নত দেশে গিয়ে সেখানকার স্কুলের বাচ্চাদের কাছে তৃতীয় বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের কথা বলে তহবিল গড়ার কাজ শুরু করেন। দীর্ঘ কয়েক মাস বিদেশে অবস্থান করে দেশে এসেই তিনি মায়ের নামে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন এবং নানার বাড়ি গিয়ে হাসপাতাল নির্মাণের জন্য জায়গাও দেখে আসেন। ববিতার এ কার্যক্রমকে চলচ্চিত্র অঙ্গনের সবাই সমর্থন জানান। ববিতা জানান, এমন একটি দায়িত্ব পেয়ে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন।ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী২০১১ সালের শুরুতেই বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালায় উপমহাদেশের ছবি সাবটাইটেলসহ আনা যাবে—এমন এসআরও জারির পর প্রদর্শকেরা ভারতীয় ছবি আমদানি করেন। দেশীয় চলচ্চিত্রশিল্পী ও পরিচালক-প্রযোজকেরা আন্দোলন গড়ে তোলেন। একপর্যায়ে সরকার নির্বাহী আদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির সিদ্ধান্ত বাতিল করে এর প্রদর্শন আবারও নিষিদ্ধ করে। প্রদর্শকেরা উচ্চ আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন। আমদানি নীতিমালা বাতিল হওয়ার আগ পর্যন্ত যে ছবিগুলো আমদানির উদ্দেশ্যে এলসি খোলা হয়েছে, সেগুলো দেশে ঢোকার নির্দেশ দেন আদালত। সরকার একপর্যায়ে ছবিগুলোর সেন্সর ছাড়পত্র দেয়। এরই ধারাবাহিকতায় দেশে ৩৮ বছর পর ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতীয় ছবি জোর। এরপর মুক্তি পাবে অন্য ছবিগুলো।শাবনূরকে শিল্পী সমিতির তলব২০১১ সালে শাকিব খান শিল্পী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম অভিযোগ পান শাবনূরের বিরুদ্ধে। সবার ধারণা ছিল, শাবনূরের মতো বড় শিল্পীকে খুব বেশি নিয়ম মানতে বাধ্য করা হবে না। কিন্তু শাকিব সবাইকে অবাক করে দিয়ে শাবনূরকে শোকজ করেন এবং অভিযোগকারী শহিদুল ইসলাম খোকনের শিডিউল কেন দেওয়া হয়নি, এর জবাব সশরীরে এসে ব্যাখ্যার নির্দেশ দেন।শাবনূর বাস্তবতা উপলব্ধি করে এক দিনের মধ্যেই শহিদুল ইসলাম খোকনের সঙ্গে আপস করেন এবং শিডিউল দিয়ে শিল্পী সমিতির কাছে পুরো বিষয়টি খুলে বলেন। এতে শাবনূর পার পেয়ে যান।ঢাকার চলচ্চিত্রের মন্দা অবস্থাঢাকার চলচ্চিত্রশিল্পের জন্য গত ৩০ বছরের মধ্যে ২০১১ সালটা ছিল সবচেয়ে মন্দার বছর। এ বছর ১০টি সেরা ব্যবসাসফল ছবিও খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখা গেছে, ৪৭টি বাংলা এবং একটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটি ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। কয়েকটি ছবি মোটামুটিভাবে সফল হয়েছে। বেশির ভাগ ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যে পাঁচটি ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে, সেগুলো হলো—তোর কারণে বেঁচে আছি, মাটির ঠিকানা, মনের জ্বালা, টাইগার নাম্বার ওয়ান ও প্রিয়া আমার জান। অন্যদিকে মোটামুটিভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে যে ছবিগুলো, তার মধ্যে আছে—বস নাম্বার ওয়ান, এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে, হূদয় ভাঙা ঢেউ, জান কোরবান।‘গেরিলা’র পুরস্কার লাভবাংলাদেশের চলচ্চিত্রের কিছুই নেই নেই করে যখন সবাই এর প্রতি অবহেলার দৃষ্টি দিচ্ছে, তখনই এ দেশের তৈরি গেরিলা কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান লাভ করে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু নির্মিত অনুদানের এ চলচ্চিত্রটি উৎসবে যাঁরা দেখেছেন, তাঁরা সবাই প্রশংসা করেছেন। আলোচিত কয়েকজন শিল্পীগত তিন বছরের মতো ২০১১ সালেও চলচ্চিত্রশিল্প ছিল শাকিব খাননির্ভর। ২০১১ সালে শাকিব অভিনীত মোট ১৩টি ছবি মুক্তি পায়। এর মধ্যে সুপারহিট ছিল তোর কারণে বেঁচে আছি, মাটির ঠিকানা, মনের জ্বালা, টাইগার নাম্বার ওয়ান ও প্রিয়া আমার জান ছবিগুলো। তবে শাকিবের অন্য ছবিগুলো ব্যবসা করতে পারেনি।নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ছবি মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের। মোট ১১টি ছবির মধ্যে ব্যবসাসফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে তোর কারণে বেঁচে আছি, মনের জ্বালা ও প্রিয়া আমার জান।মারুফের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। এ বছর তাঁর ব্যবসাসফল ছবি ছিল এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে। অপুর পরই নায়িকাদের মধ্যে যাঁর নাম সবার আগে উঠে এসেছিল, তিনি সাহারা। বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবি টাইগার নাম্বার ওয়ান-এ অভিনয় করেছিলেন তিনি। ইমন ব্যস্ত ছিলেন চলচ্চিত্র নিয়েই। এ বছর ইমনের ছবিগুলোর মধ্যেগার্মেন্টস কন্যা আলোচিত ছবি হিসেবেই উঠে আসে। ২০১১ সালটা নিপুণেরও কেটেছে ভালোভাবেই। বছরের সেরা ব্যবসাসফল ছবি ও মোটামুটিভাবে সফল দুটি ছবি টাইগার নাম্বার ওয়ান ও বস নাম্বার ওয়ান দিয়ে নিপুণ সেরা নায়িকাদের দৌড়ে টিকে যান ভালোভাবেই। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিরব। ২০১১ সালেই তিনি হাতে পেয়েছেন চারটি ছবি। নতুনদের মধ্যে নিরব নির্মাতাদের দৃষ্টিও কেড়েছেন সফলভাবে।পূর্ণিমা বছরের শুরুতে ভালোভাবেই ব্যস্ত সময় পার করেছিলেন। বছরের দ্বিতীয় সেরা ব্যবসাসফল ছবি মাটির ঠিকানা উপহার দেন তিনি। এরপর ইমপ্রেস টেলিফিল্মসের তিনটি ছবি একসঙ্গে হাতে নিয়ে বেশ আলোচনায় ছিলেন।এর বাইরে ২০১১ সালের সর্বাধিক ছবির অভিনেতা ছিলেন মিশা সওদাগর। ২০১১ সালেই তিনি প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ বছর ৩৫টি বাণিজ্যিক ধারার ছবির মধ্যে মিশার অভিনীত ছিল মোট ২১টি।চলচ্চিত্র হারাল যাঁদের২০১১ সালে চলচ্চিত্রশিল্প যাঁদের হারিয়েছে, তাঁদের মধ্যে আছেন চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, চলচ্চিত্র গ্রাহক মিশুক মুনীর, পরিচালক জিল্লুর রহমান, অভিনয়শিল্পী সুষমা, প্রযোজক-পরিচালক শফিকুল ইসলাম, স্থির চিত্রগ্রাহক টি রহমান, আমিনুল হক, নূর মির্জা, আকতারুজ্জামান, চলচ্চিত্র প্রদর্শক আরহাম সিদ্দিকী এবং প্রযোজক মনির হোসেন।ছবি মুক্তির সংখ্যা কমেছেকাগজে-কলমে একটি ভারতীয় বাংলা ছবিসহ আছে ৪৮টি ছবি। আসলে সিনেমা হলে মুক্তি পেয়েছে এমন ছবির সংখ্যা ৩৪টি। গত ৩০ বছরে এত কমসংখ্যক ছবি মুক্তি পায়নি। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা যদিও দাবি করেছেন, আগামী বছর ছবি মুক্তির সংখ্যা বাড়বে, কিন্তু নির্মাণাধীন ছবির যে সংখ্যা রয়েছে, তাতে আগামী বছরে ২৫টির বেশি ছবি মুক্তির কোনো সম্ভাবনা নেই। ছবি মুক্তি কম হওয়ার অন্যতম কারণ ছিল, নির্ভরযোগ্য শিল্পীর সংকটে ছিলেন প্রযোজকেরা। ফলে ছবি কম নির্মিত হয়েছে, তাই ছবি বেশি মুক্তি পায়নি।নতুন এলেন যাঁরা২০১১ সালে চলচ্চিত্রশিল্পে অভিনয়শিল্পী হিসেবে অভিষেক হয়েছে শায়না আমিন, হোমায়রা হিমু, ওমর রহিম, রিতু সাত্তার, আফনান, বাঁমরী, হূদিকা, চৈতী, শোয়েব, আঁখি, মেহরান, খেয়ালি, নিলয়, ঈশিতা, চঞ্চলা চঞ্চু, রওনক ও মাহি। এ ছাড়া নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে রুবাইয়াত হোসেন, রয়েল বাবু, রাজু আহম্মেদ, মাসুদ কায়ানাতও মোস্তফা কামাল রাজের। এর বাইরেও এ বছর নবীন পরিচালকেরা কাজ শুরু করেছেন। তাঁরা হলেন অনিমেষ আইচ, রেদোয়ান রনি, ইফতেখার ফাহমি, হিমেল আশরাফসহ অনেকেই।