কেমন প্রেমিকা চাই র্যাডক্লিফের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র‌্যাডক্লিফ
ড্যানিয়েল র‌্যাডক্লিফ

ছোট্ট সুবোধ বালকটি তিনি আর নেই। রীতিমতো ২৪ বছরের তরুণ। আর এখন যৌবন যাঁর, প্রেম করারও তো তাঁর শ্রেষ্ঠ সময়। কিন্তু কেমন প্রেমিকা চান ড্যানিয়েল র‌্যাডক্লিফ? নিজের প্রেমজীবন নিয়ে সব সময়ই মুখে তালা মেরে থাকা হ্যারি পটার তারকা অবশ্য প্রেমিকার সুনির্দিষ্ট কোনো যোগ্যতা বেঁধে দেননি। তবে হ্যাঁ, ‘অযোগ্যতা’ সম্পর্কে বলেছেন। র্যাডক্লিফের কথা, তাঁর প্রেমিকা আর যেই হোক, হ্যারি পটার ভক্ত হলে চলবে না! স্বাভাবিকভাবেই র‌্যাডক্লিফের নারী ভক্তের বিশাল একটা গোষ্ঠী আছে। যাঁদের অনেকের কাছে র‌্যাডক্লিফ স্বপ্নের নায়কও। পিটিআই।