কেমন যাবে ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৌকির—৫ মার্চ মীন: বছরের প্রথম দিকে যেসব পরিকল্পনা করবেন, তার ৮০ ভাগ আগেভাগেই আপনার স্ত্রীকে জানিয়ে দিন। এ ছাড়া আপনার আর সাফল্য পাওয়ার কোনো উপায় দেখছি না।বিপাশা—২৩ মার্চ মেষ: এ বছর নিজের লেখা, ছবি আঁকা ও নাটক কিংবা চলচ্চিত্রের কাজ তরতর করে এগিয়ে যাবে। স্বামী তাঁর ২০ ভাগ পরিকল্পনা লুকিয়ে রাখবেন। মৃদু চাপ দিয়ে কথাগুলো বের করে আনুন।আসিফ আকবর—২৫ মার্চ মেষ: বহু বছর আগে আপনি যখন শুধু গান, খেলাধুলা, প্রেম করা ও পান খাওয়া ছাড়া আর কিছুই বুঝতেন না—তখন আমি এই পাতায় ভবিষ্যদ্বাণী করেছিলাম আপনি রাজনীতিতে নামবেন। তা আপনি নেমেছেন শেষ পর্যন্ত। এখন উঠবেন।মিলা—২৬ মার্চ মেষ: বাংলাদেশের স্বাধীনতা দিবসে আপনার জন্ম, তাই বোধ হয় আপনি হয়েছেন স্বাধীন প্লাস। এ বছর গান এবং নাচ—এই দুটির মধ্যে আরও ভয়ংকর ফিউশন ঘটবে। সাফল্য উঠবে তুঙ্গে।শাকিব খান—২৮ মার্চ মেষ: বছর ভালো যাবে। এ বছরের শেষ দিকে নতুন এক প্রতিযোগীর সামনে পড়বেন।জুয়েল আইচ—১০ এপ্রিল মেষ: মানবসেবা এবং নিজ পেশার বাইরে বিশাল একটা বাড়ি মেরে সবাইকে চমকে দেবেন।কুসুম—১২ এপ্রিল মেষ: লাকি গার্ল! এ বছর আপনি অভিনয়ের বাগানে আরও অনেক কুসুম ছড়াবেন।রুনা লায়লা—১৭ নভেম্বর বৃশ্চিক: আপনার জন্ম হয়েছে একটা Lengthy Plus সাফল্যের চুক্তি নিয়ে। এটা সবাই জানে। আপনি অবসর নিচ্ছেন না, অন্য অনেক ‘চাকরি প্রার্থীকে’ সাইড দিচ্ছেন না—দিস ইজ ব্যাড, ম্যাডাম। ২০১১-তে আপনি আরও যা সাফল্য দেখাবেন, তা প্রকাশ করে দিয়ে আমি অন্যদের টেনশন বাড়াতে চাই না।তিন্নি—২৫ নভেম্বর ধনু: তিন্নি এখন ঘোরতর এক গিন্নি, ধানের মধ্যে প্রিয়তম তার বিন্নি।...তা সত্ত্বেও এ বছর তাঁর কাজ দিয়ে তিনি অনেকেরই পিলে চমকে দেবেন।সুবর্ণা—২ ডিসেম্বর ধনু: আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে তাজমহল নির্মিত হয়। সম্রাট শাহজাহান তা দেখে বলেন, বাঃ! আর, আজ এত বছর পরে আপনি-আমিও ওই তাজমহল দেখে বলি বাঃ! এই হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। তাহলে, জ্যোতিষী না হয়েও বলা যায় তারুণ্য, প্রতিভা ও সৌন্দর্যের ক্ষেত্রে সুবর্ণা ২০১১ সালে দুই কোটি ভোটে এগিয়ে থাকবেন।হাসান মাসুদ—১৬ ডিসেম্বর ধনু: এ বছর হাসা...ন মাসুদ কমপক্ষে একটি আলোড়ন সৃষ্টিকারী কাজ করবেন।মম—১৯ ডিসেম্বর ধনু: আমি তো জানি, ‘মম’ মানে হচ্ছে ‘আমার’। সে হিসেবে আমরা মমকে আমাদের অং শিং অর্থাৎ অভিনয় শিল্পী বলতে পারি। ২০১১-এর মাঝামাঝি থেকে মম-এর নব উত্থান হবে।নোবেল—২০ ডিসেম্বর ধনু: কথায় বলে, পুরোনো চাল ভাতে বাড়ে। আর আমরা বলি ২০১১ সালে নোবেল উচ্চতায় বাড়বেন।আফসানা মিমি—২০ ডিসেম্বর ধনু: সাফল্যের দৌড়ে মিমি আটকে যাবেন বলে যাঁরা আশায় আছেন, তাঁরা এই ভুল কথাটা ভুলে যান!সারিকা—২১ ডিসেম্বর ধনু: এ বছর আপনি এমন তিনটি অফার পাবেন, যেগুলো গ্রহণ করলে আপনার আগামী আরও তিন বছরের সাফল্য পাকা হয়ে যাবে। বালাম—২৪ ডিসেম্বর মকর: নতুন একজন বন্ধু (পুং) হবেন। যাঁর মাধ্যমে কিংবা যাঁর প্রেরণায় এ বছর আপনি নতুন একটা সাফল্য পাবেন।শারমিন লাকি—৩১ ডিসেম্বর মকর: আমার মনে হয়, ভেবেচিন্তেই আপনার নাম লাকি রাখা হয়েছে। আপনার জন্মের দিনক্ষণের মধ্যেই ছিল একটা লাকি-লাকি ভাব। নতুন বছরেও হবে না লাক-এর অভাব।