[শেষ কিস্তি]হূদয় খান—৩১ জানুয়ারি [কুম্ভ]হূদয় খান! যেই সেই ব্যাপার নয় বাবা, এক্কেবারে হূদয়-টিদয় খেয়ে হজম করে ফেলার মামলা! এ বছর তিনি সংগীতের ক্ষেত্রে খুবই ভালো করবেন। তবে, হূদয়ঘটিত বিষয়ে খান সাহেবের হূদয়টা ভেঙে খানখান হওয়ার যোগ দেখা যায়। শখ—২৫ অক্টোবর [বৃশ্চিক]এ বছর আপনাকে কমপক্ষে দুই বার এবং বেশিপক্ষে ২০ বার বিদেশ ভ্রমণ করতে হবে। পেশাগত সাফল্যের মাত্রা এখান থেকেই বুঝে নিন। অন্যান্য ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী খোলা কাগজে ফেরি না করাই ভালো। (ইংরেজিতে আপনার নাম কী Shock?) রিয়াজ—২৬ অক্টোবর [বৃশ্চিক]আপনার হাসির জৌলুশ তো দাদা দিন দিন বাড়ছে। ব্যাপারটা কী? আচ্ছা, ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এ বছর আপনার এয়ারক্র্যাফটখানা নতুন একটা টেকঅফ করবে—দেখার মতো! বাঁধন—২৮ অক্টোবর [বৃশ্চিক]শুনেছি আপনি রোগীদের দাঁত বাঁধানোতে যতটা দক্ষ, ঠিক ততটাই দক্ষ দর্শকদের মন ধাঁধানোর কাজে। এ বছর আপনি অভিনয় দিয়ে সবাইকে আরও প্রচণ্ডভাবে হাসি-কান্নার ফাঁদে ফেলবেন।আসাদুজ্জামান নূর—৩১ অক্টোবর [বৃশ্চিক]একই সঙ্গে নেতা এবং অভিনেতা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বেই কম দেখা যায়। এ বছর আপনার বামপাল্লা (রাজনৈতিক নেতৃত্ব) ও ডানপাল্লা অর্থাৎ অভিনয়চর্চার মধ্যে যারাসা ফারাক পড়েগা। ডানপাল্লাটা একটু আকাশের দিকে উঠে যায়েগা। (আপনার গোঁফ-দাড়ির আড়ালে এক চিলতে হাসির ঝিলিক দেখতে পাচ্ছি মনে হচ্ছে)।মৌসুমী—৩ নভেম্বর [বৃশ্চিক]এউগা গান লিখছিলাম, ‘মৌসুমী কারে ভালোবাস তুমি...’। তবে সেটা আপনাকে নিয়ে নয়। তা হলেও দেখা যাচ্ছে, আপনি অভিনয়টাকেই সবচেয়ে বেশি ‘ভ্লোবাসেন’ অর্থাৎ ভালোবাসেন। এ বছর একটা নতুন কাজ দিয়ে আপনি দর্শকদের একেবারে কাত করে ফেলবেন।এন্ড্রু কিশোর—৪ নভেম্বর [বৃশ্চিক]এ বছর আপনি একটি দেশের গান গেয়ে দশের মান রাখবেন। মনও জয় করবেন। লাক্স মিম—১০ নভেম্বর [বৃশ্চিক]কেউ কেউ বলেন, মডেলিং ইজ মোর কঠিন দ্যান অ্যাকটিং। এ বছর আপনি কঠিন কাজটি ছেড়ে সহজ কাজটিতে নাম করবেন।পপি—১০ সেপ্টেম্বর [কন্যা]‘হারানো’ ব্যাপারটা সব সময় যে আফসোসের বিষয়, তা নয়। যেমন, দৈহিক ওজন হারানো। এখানেই রয়েছে আপনার ২০১১ সালের হারানো এবং প্রাপ্তির রহস্য। কনকচাঁপা—১১ সেপ্টেম্বর [কন্যা]চাপা স্বভাবের অনেককেও খুব চমৎকার করে কথা বলতে দেখা যায়। যেমন, কনকচাঁপা। ইনি আবার গানও করেন চমৎকার প্লাস। এ বছর তিনি এমন নতুন কিছু গান করবেন, যা অনেক নতুন স্টারকেও ভাবিয়ে তুলবে।জেমস—২০ অক্টোবর [তুলা]আপনার দম অ্যান্ড বোম ফাটানো গানটি আসবে বছরের শেষ দিকে।জাহিদ হাসান—৪ অক্টোবর [তুলা]এমনিতে তুলার অবস্থান এখন তুঙ্গে, অমনিতেও তাই। এ বছর জাহিদ হাসান এক চক্কোর বিদেশ ভ্রমণের মাধ্যমে সৌভাগ্য প্লাস হয়ে আসবেন।মোনালিসা—৫ অক্টোবর [তুলা]আপনি এমন একটা জিনিস খুঁজছেন, যা পাওয়া হয়তো যায় কিন্তু আপনি যে কোনো কিছু খোঁজাখুঁজি করছেন সে কথা কাউকে বলা যায় না। পাবেন, পাবেন, পেয়ে যাবেন। অপু বিশ্বাস—১১ অক্টোবর [তুলা]বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি তো মনে করি এ বছর আপনি কিছু একটা ঘটিয়ে ছাড়বেন (পর্দায়)। হাবিব—১৫ অক্টোবর [তুলা]এ বছর সংগীতের ক্ষেত্রে আপনার মাথায় একটা নতুন মতলব গজাবে। এটুকু শুনেই আপনার প্রতিদ্বন্দ্বীদের অ্যান্টেনা খাড়া হয়ে যাওয়া উচিত। হানিফ সংকেত—২৩ অক্টোবর [তুলা]হানিফ সংকেত এ বছর তাঁর কর্মধারায় পরিবর্তন সূচিত করলেও করতে পারেন এবং একটি জাতীয় পর্যায়ের পুরস্কার মেরে দিলেও দিতে পারেন। কেননা, তিনি প্রায় সবই পারেন।মাহফুজ—২৩ অক্টোবর [তুল]মাহফুজ এ বছর টিভি নাটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কারের জন্য ‘নমোনীত’—সরি, নোমিনেটেড অর্থাৎ মনোনীত হবেন। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা পাবেন কিনা, তা জানতে হলে তাঁকে গোপনে আমার সঙ্গে দেখা করতে হবে।