কেমোথেরাপি নিচ্ছেন আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এখন কেমোথেরাপি ও টমোথেরাপি নিচ্ছেন আজম খান। ওখানে তাঁর সঙ্গে আছেন ছেলে হূদয় খান। গতকাল রোববার দুপুরে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘গত ১৬ নভেম্বর আব্বার শরীরে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়। দ্বিতীয়টি দেওয়া হবে কাল মঙ্গলবার। এ ছাড়া প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন তাঁকে টমোথেরাপিও দেওয়া হচ্ছে।’ এবার প্রায় দুই মাস চিকিৎসা নিতে হবে আজম খানকে। প্রয়োজন হলে এরপর আরও কিছুদিন থাকতে হবে।জানা যায়, ঈদের দিন প্রবাসী অনেক বাঙালি হাসপাতালে আজম খানকে দেখতে আসেন। ওই দিন রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আজম খানের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। ৭ নভেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান আজম খান।