কেরের বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরান্ডা কের
মিরান্ডা কের

মাত্র ১৪ বছর বয়সে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৬ বছর পরেও দাপটের সঙ্গে ছড়ি ঘোরাচ্ছেন মিরান্ডা কের। নিজের এই সাফল্যে ৩০ বছর বয়সী কের নিজেই বিস্মিত। মডেলদের বেশির ভাগই শিশির-জীবন নিয়ে আসেন। যে আয়ু ক্ষণিকের। জিকিউ সাময়িকীকে কের তাই বলেছেন, ‘নিজেকে ভাগ্যবান মনে হয়। কখনোই ভাবিনি আমার ক্যারিয়ার এত দীর্ঘ হবে।’ সুপার মডেল কের এখন বছরে ৮০ লাখ ডলার আয় করেন। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ভিক্টোরিয়াস সিক্রেটের দূত হয়েছেন। ক্যারিয়ারের সেরা সময়ে যেন আছেন এখন। অবশ্য ব্যক্তিগত জীবনটায় চলছে টানাপোড়েন। সেসব এক পাশে সরিয়ে রেখে কের যেন ছুটছেন।