প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট কবে চুল কাটাবেন কে জানে, দিনক্ষণ ঠিক হয়নি। তবে শিগগিরই বলিউডের এক বাসিন্দাকে দেখা যাবে তাঁর চিরচেনা লম্বা চুলগুলো ছাড়াই। চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এ সময়ের সবচেয়ে ব্যস্ত সুরকার প্রীতম। কাজপাগল হিসেবেই সুখ্যাতি আছে প্রীতমের। তবে এবার ব্যস্ততা থেকে ছুটি চাইছেন। আগামী জুন-জুলাই পর্যন্ত কোনো কাজ করবেন না বলে ঠিক করেছেন। এই সময়ে মা-বাবাকে সময় দেবেন। বাচ্চাদের নিয়ে যাবেন ডিজনিল্যান্ডে। আর ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া পুরোনো বন্ধুদের সঙ্গে করবেন পুনর্মিলনী। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন। কাঁধ বেয়ে নেমে আসা বিখ্যাত চুলগুলো এবার কেটে ফেলবেন। এত দিনের সাধনার ধন এভাবে বিসর্জন দেবেন? কারণ কী? কারণ আর কিছুই নয়, যেন ছুটিতে কেউ তাঁকে চিনতে না পারে।
রা. হা.
আইএএনএস, এএনআই, টিওআই