>রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চতুর্দশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি শুরু হয়েছিল ১৪ জানুয়ারি। রাজধানীর পাঁচটি মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে ছবিগুলো। উৎসবে আজও দেখানো হবে অনেকগুলো ছবি। উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
আজ ১৮ জানুয়ারি প্রদর্শিত হবে—

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে
সুইজারল্যান্ডের ছবি আনলাইকলি হিরোজ সকাল সাড়ে ১০টায়
ভারত–অস্ট্রেলিয়ার ছবি সল্ট ব্রিজ বেলা ১টায়
ইরানের ছবি দ্য এডিট বেলা ৩টায়
লেবাননের ছবি ক্যাম্প অব দ্য ক্যাম্প বিকেল সাড়ে ৫টায়
তাজিকিস্তানের ছবি তাসফিয়া সন্ধ্যা সাড়ে ৭টায়
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন
একই সময়ে দেখা যাবে অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য ছবি। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, ভেনেজুয়েলা, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, কসোভো, ইতালি, নেপাল, লুক্সেমবুর্গ ও বাহরাইনের ছবি দেখতে পাবেন এই মিলনায়তনে।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার
একই সময়ে দেখা যাবে বাংলাদেশ, ইরাক, নেপাল, ভারত, কানাডা, গ্রিস ও ফিনল্যান্ডের ছবি।
আলিয়ঁস ফ্রঁসেজ
সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা ৩টা ও বিকেল ৫টায় আর্জেন্টিনা, আর্মেনিয়া, কানাডা, চীন, ফিনল্যান্ড ও বাংলাদেশের ছবি প্রদর্শিত হবে।
ইএমকে সেন্টার
একই সময়ে থাকছে কিরগিজস্তান, গ্রিস, আর্জেন্টিনা, কানাডা, ফিনল্যান্ড, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র।