কোহেনের কমেডিতে পেনেলোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনেলোপে ক্রুজ
পেনেলোপে ক্রুজ

শাশা ব্যারন কোহেনের কমেডি মানে খ্যাপামি। অদ্ভুত-উদ্ভট সব কাণ্ডকারখানা। কিন্তু এরই মধ্যে অসাধারণ কিছু বার্তা দর্শকদের দিয়ে দেওয়া। দ্য ডিক্টেটর ছবির এই ইংলিশ অভিনেতা নতুন কমেডি ছবি নিয়ে আসছেন। গ্রিমসবাই নামের সেই কমেডিতে কাজ করবেন পেনেলোপে ক্রুজ।
কোহেন এবারও কাহিনিকার ও প্রযোজকের ভূমিকাতেই থাকছেন। পরিচালনার দায়িত্ব দিয়েছেন লুইস লেটেরিয়েরকে। কমেডি তো বটেই, ছবিটায় জেমস বন্ড ধরনের স্পাইগিরির ধাঁচও থাকবে। সেই গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন মার্ক স্ট্রং। বন্ডকন্যা হওয়ার প্রস্তুতিটাও পেনেলোপে এই ছবিতে সেরে রাখতে পারবেন। পিটিআই।