কোটি টাকা জেতার আগে ‘কোটি টাকার স্বপ্ন’
টান টান উত্তেজনা আর মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার অবলম্বনে ঢাকার টিভির জন্য তৈরি হবে কে হতে চায় কোটিপতি অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে এবার ঈদের জন্য তৈরি হচ্ছে কোটি টাকার স্বপ্ন।অনুষ্ঠানটির পরিচালক গাজী শুভ্র বললেন, ‘কোটি টাকা জেতার জন্য প্রয়োজন জ্ঞান, মেধা আর বুদ্ধির। এই তিনটি থাকলে আর ঠিক সময়ে তা কাজে লাগাতে পারলে যে কেউ সফল হতে পারবে। সেটা হলো কোটি টাকা জেতার স্বপ্নের কথা। কিন্তু আসলটি শুরুর আগে এবার ঈদের জন্য আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। এখানে প্রতিযোগিতার একটা ব্যাপার থাকবে। পাশাপাশি আরও থাকবে অনেক মজা। যেহেতু ঈদের সময় দেখানো হবে, তাই বিনোদনকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি কিছু রহস্য তো থাকবেই।’অনুষ্ঠানটি দেখানো হবে দেশ টিভিতে। এই চ্যানেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানের আদলেই তৈরি হচ্ছে কোটি টাকার স্বপ্নর সেট। থাকবেন উপস্থাপক আর হট সিটে প্রতিযোগী। প্রতিটি প্রশ্ন ও উত্তরে থাকবে হাসির খোরাক। এতে থাকবেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।