কোটি রুপি জিতলেন কাশ্মীরের মনোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীর থেকে আসা প্রতিযোগী তিনি। রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ষষ্ঠ কিস্তিতে এসেই বসার সুযোগ পেয়েছেন হট সিটে, আর জিতে নিয়েছেন পুরো এক কোটি রুপি। এক কোটি রুপি মনোজ কুমার খরচ করতে চান তাঁর ভেঙে যাওয়া বাড়ি মেরামত করার কাজে। এক কোটি রুপি জয় ছিল তাঁর কাছে স্বপ্নেরও অতীত। আর সরাসরি অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করাটা ছিল সারা জীবনের স্বপ্ন। তিনি বললেন, ‘আমি সত্যিই অভিভূত।’ কোটি রুপি জয়ের মেধা আর বুদ্ধির এই খেলায় শুরু থেকেই মনোজ ছিলেন আত্মবিশ্বাসী। মনোজ জানান, পৃথিবীর সাম্প্রতিক সব বিষয়ে খোঁজখবর রাখার অভ্যাসটা ধরে রাখতে চান তিনি। হাজার হোক, এই ধারণার সুবাদেই আজ তিনি কোটিপতি। স্ক্রিন।