কোটিপতি লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

মার্ক অ্যান্টনির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পতি নেই তো কী হয়েছে, জেনিফার লোপেজ যে কোটিপতি! ‘আমেরিকান আইডল’ অনুষ্ঠানে ফিরে আসছেন জেলো। আর এর বিনিময়ে পৌনে দুই কোটি ডলার তাঁর ব্যাংক হিসাবে জমা পড়তে যাচ্ছে। খবরটি সত্যি হলে ২০১১ ও ২০১২ সালের দুই মৌসুমের তুলনায় এবার বেশ বড় দাও মারতে চলেছেন লোপেজ। যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় এই রিয়েলিটি অনুষ্ঠানের সেই দুই মৌসুমে যথাক্রমে এক কোটি ২০ লাখ ও দেড় কোটি ডলার নিয়েছিলেন তিনি। এবার সেটি এক লাফে পৌঁছে যাচ্ছে পৌনে দুই কোটিতে।
গানের ক্যারিয়ারে মনোযোগ দেবেন বলে গত মৌসুমে এই রিয়েলিটি অনুষ্ঠানে ছিলেন না লোপেজ। ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হবে আমেরিকান আইডল-এর সিজন ১৩। পিটিআই।