কোথায় থাকবে প্যারিস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কাছে ফিরে যাবে, না দাদির কাছে, নাকি তার জায়গা হবে আশ্রয়কেন্দ্রে? মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন এখন কোথায় যাবে? কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। এখন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের মানসিক রোগের ইউনিট থেকে শিশু বিভাগে স্থানান্তর করা হয়েছে তাকে।

‘সবাই ভয় পাচ্ছেন তাকে হয়তো আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। সে মানসিকভাবে খুব খারাপ সময় পার করছে। সে নিজের জীবন নষ্ট করে দিতে চায় না। বরং সে সাহায্য চায়। হাসপাতালের প্যারামেডিকদের সে বলেছে যে সে বাঁচতে চায়।’ বলেছে হাসপাতালের এক সূত্র। আইএএনএস।