কোনালের অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই সেরা কণ্ঠ কোনালের প্রথম একক অডিও অ্যালবাম কোনাল’স জাদুর মোড়ক উন্মোচন করা হলো গতকাল মঙ্গলবার। বিকেলে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ সোহরাব হোসেন ও সুধীন দাশ। বক্তব্য দেন আলাউদ্দিন আলী, রাকিবুল হাসান, খালিদ মাহমুদ, মইনুল হোসেন, কনকচাঁপা, আসিফ আকবর প্রমুখ। অ্যালবামটি বের করেছে ডেডলাইন মিউজিক। এতে মোট আটটি গান রয়েছে। সুর সংযোজন ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, ফুয়াদ, হূদয় খান ও পৃথ্বিরাজ।