কোমল পানীয়ের বিজ্ঞাপনে নোবেল-শখ জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনচিত্রে আবারও জুটি হলেন নোবেল ও শখ। দেশীয় একটি কোমল-পানীয়র এই নতুন বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা গাজী শুভ্র। এরই মধ্যে ঢাকার এফডিসি ও সাভারের হেমায়েতপুরে দুই দিনের শুটিং হয়েছে বলে জানিয়েছেন শখ।প্রথম আলো ডটকমকে শখ বলেন, ‘নোবেল ভাইয়ার সঙ্গে বছর দেড়েক আগে একটি প্রতিষ্ঠানের ম্যাট্রেসের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। এটি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় বিজ্ঞাপন। তিনি আমার পছন্দের মডেল। স্বভাবতই তাঁর সঙ্গে কাজ করলে ভালো লাগাটা কাজ করে অনেক বেশি।’শখ এও বলেন, ‘নোবেল ভাইয়ার সঙ্গে আমি কিন্তু দেশের বাইরে ওমানের একটি অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনাতেও অংশ নিয়েছি।’কোমল পানীয় আরসি কোলার নতুন এ বিজ্ঞাপনচিত্রটি ছাড়াও শখ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের নতুন আরেকটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন বলেও জানান। এটি নির্মাণ করেছেন গোলাম হায়দার কিসলু।