কোমল হৃদয় মেহজাবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহজাবীন এবং নাঈম
মেহজাবীন এবং নাঈম

নাটকে তো বটেই বাস্তবেও কোমল এক হৃদয়ের মেয়ে মেহজাবিন। ব্ল্যাক রোজ নাটক নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা নাঈম প্রশংসায় ভাসিয়েছেন লাক্স তারকা মেহজাবিনকে। এই জুটিকে একসঙ্গে দেখা যাবে আশফাকুর রহমান অভী পরিচালিত ‘ব্ল্যাক রোজ’ নাটকটিতে।

নাঈম জানিয়েছেন, ‘আমার আর মেহজাবিনের মধ্যে বোঝাপড়া ভালো। বাস্তবে আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। কিন্তু ‘ব্ল্যাক রোজ’ নাটকে আমি প্রেমে পড়ে গেছি মেহজাবিনের কোমল হূদয়ের। নাটকটির গল্প অসাধারণ। সুন্দর একটি প্রেম কাহিনি আছে এতে।’

নাঈম আরও জানিয়েছেন, ‘আমাদের দু’জনেরই পছন্দ কিছুটা একই রকম বলে একসঙ্গে কাজ করতে ভালো লাগে। নাটকের মতই বাস্তবেও মেহজাবিন অনেক আধুনিক আর কোমল হূদয়ের অধিকারী।’

ব্ল্যাক রোজ নাটকটি একটি প্রেমের গল্প। এই গল্পে একটি ছেলে সবাইকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, একদিন সে একটি মেয়েকে কফি খাওয়ার আমন্ত্রণ জানালে মেয়েটি রাজি হয় এবং ধীরে ধীরে তাদের মাঝে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্রেম নিয়ে কাহিনি সামনে গড়ায়।

নাটকটির নির্মাতা জানিয়েছেন, আগামী ঈদে মাছরাঙা চ্যানেলে ‘ব্ল্যাক রোজ’ নাটকটি প্রচারিত হতে পারে।