কোরবানির ঈদের জন্য নাটক করবেন অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার অনেক দিন পর দেশে ফিরেছি। তাই রোজার ঈদের জন্য কোনো কাজ করতে পারিনি। মনটা খুব খারাপ হয়েছে। ভেবেছি, কোরবানির ঈদের জন্য কয়েকটা কাজ করব।’ বললেন অপি করিম। গত ২৫ আগস্ট তিনি জার্মানি থেকে দেশে ফিরেছেন। জানালেন, ঈদের পর আবার যাবেন। এই পুরো সময়টা তিনি টিভির জন্য কাজ করবেন। এরই মধ্যে নাটকে অভিনয়ের ব্যাপারে কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। কয়েকটি চিত্রনাট্য হাতে পেয়েছেন। কিছু দিনের মধ্যেই কাজও শুরু করবেন। আরও জানালেন, টক শো উপস্থাপনা করার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে টক শোগুলো কী ধরনের হবে, তা চূড়ান্ত হয়নি।জার্মানিতে পড়াশোনা করছেন অপি। গত ৮ জুলাই সেখানে এক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। দুর্ঘটনায় অপি মুখ, হাত ও পায়ে গুরুতর আঘাত পান। চিকিৎ সকের পরামর্শে অনেক দিন বিশ্রামে থাকতে হয়েছিল। অপি জানান, এখন তিনি সম্পূর্ণ সুস্থ।