কোরিয়ায় বাংলা ছবির শুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের চলচ্চিত্রের শুটিং হচ্ছে। নাম লাভ ইন কোরিয়া। গতকাল বৃহস্পতিবার পরিচালক ওয়াকিল আহমেদ ছবির শিল্পী ও কলাকুশলীদের নিয়ে কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ত্রিভুজ প্রেমের গল্পের এই ছবিতে অভিনয় করছেন নিপুণ, নিরব ও আন্না। জানা গেছে, ২০ মে পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিভিন্ন জায়গায় শুটিং করা হবে। নিপুণ বললেন, ‘একজন বাঙালি মেয়ে ছোটবেলা থেকে কোরিয়ায় বসবাস করছে। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। ছেলেটি একসময় কোরিয়ায় যায়। তারপর সেখানে ঘটে নানা ঘটনা।’ নিরব বললেন, ‘কোরিয়ায় ছবির কাজ করব, ভালোই লাগছে। আশা করছি, সবাই মিলে একটি ভালো ছবি উপহার দিতে পারব।’