কোর্ট মার্শাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল নাটকের। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। নাটকটিতে রয়েছেন চন্দন রেজার সঙ্গে নাজিম, ঊর্মি ও প্রয়াত এস এম সোলায়মান। নাটকটিতে জর্জ-২ চরিত্রে অভিনয় করেছেন চন্দন রেজা। জর্জ-১ নাজিম, আসামি পক্ষের উকিল মেজর চরিত্রে এস এম সোলায়মান আর ক্যাপ্টেন রত্না চরিত্রে ঊর্মি।স্মৃতিচারণায় চন্দন রেজার মুখে নাটকটির মঞ্চে আসার সময়কালের কথা উঠে আসে। এটি থিয়েটার আর্ট ইউনিট তৈরি হওয়ার প্রথম দিককার নাটক। নাটকটি মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার শাসন নিয়ে মঞ্চে উঠে এসেছে। স্বৈরাচার এরশাদ সরকারের পটপরিবর্তনের পরপরই নাটকটি নিয়ে কাজ শুরু হয়। কোর্ট মার্শালে বিচারের কাঠগড়ার দৃশ্য এটি।চন্দন রেজা বললেন, ‘নাটকটি ১৯৯৫ সালে প্রথম মঞ্চে আসে। তার আগে প্রায় চার মাস আমরা নাটকটি নিয়ে কাজ করেছি। ধানমন্ডিতে এস এম সোলায়মানের বাসায়, আবার কখনো মতিঝিলেও নাটকটির মহড়া হয়েছে। যেহেতু নাটকটিতে মুক্তিযুদ্ধ এবং স্বৈরশাসনের বিষয়টি ছিল তাই সবার মধ্যে একটা আবেগ কাজ করত। মঞ্চে আসার আগে আমরা নাটকটি নিয়ে খুব আশাবাদী ছিলাম। মঞ্চে আসার পর প্রতিটি প্রদর্শনীতে দর্শকের অংশগ্রহণ আমাদের ধারণাকে আরও এগিয়ে দিয়েছে।’নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল মহিলা সমিতি মঞ্চে। এখন পর্যন্ত নাটকটির নিয়মিত মঞ্চায়ন চলছে। মাঝখানে ছয়-সাত মাস নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। এ পর্যন্ত নাটকটির ১৯১টি প্রদর্শনী হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে একাধিক প্রদর্শনী হয়েছে নাটকটির।