ক্যাট মানে মহিষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

এ যে নতুন এ-বি-সি শিক্ষা। ক্যাট মানে তো বিড়াল বলেই জানত লোকে এত দিন। আসলেই তা-ই। নতুন ধারাপাত শেখার সময় যেন এসে গেছে। এমনই একটা কাণ্ড ঘটেছে ক্যাটরিনা কাইফকে নিয়ে। ক্যাটরিনাকে অনেকেই আদর করে ‘ক্যাট’ বলে ডাকে। সেই ক্যাটরিনাকে সম্প্রতি একটি টিভি বিজ্ঞাপনে একরকম অপমানই করা হয়েছে। বরুণ ধাওয়ানের করা মুঠোফোনের একটি অ্যাপের বিজ্ঞাপনে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ক্যাটরিনা। সেই অ্যাপটির প্রতিদ্বন্দ্বী অ্যাপের দূত হিসেবে কাজ করেন ক্যাটরিনা। এ কারণেই এমনটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মহিষের নাম ক্যাটরিনা! ক্যাট তো রেগে আগুন! সর্বশেষ খবর, তাঁর ক্ষোভের মুখেই বিজ্ঞাপনটি এরই মধ্যে বদলে ফেলা হয়েছে।
রাজীব হাসান
এএনআই, আইএএনএস, টিওআই অবলম্বনে