ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার বদলে বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে শোনা গিয়েছিল ক্যাটরিনা কাইফ আর প্রিয়াঙ্কা চোপড়ার নাম। কিন্তু শেষমেশ তাঁদের দুজনের কেউ নন, নির্মাতা ভ্রাতৃদ্বয় আব্বাস ও মাস্তানের পছন্দ বাংলার বিপাশা বসু। হলিউডের ইতালিয়ান জব অবলম্বনে তৈরি তাঁদের ছবির নাম প্লেয়ারস। একাধিক তারকা অভিনীত এই ছবিতে প্রধান নারী চরিত্রে থাকছেন বিপাশা বসু। ঘনিষ্ঠ সূত্রের খবর, দম মারো দম ছবিতে বিপাশার অভিনয় দেখে মুগ্ধ আব্বাস ও মাস্তান। সে কারণেই হুট করে বিপাশাকে নেওয়া। ছবিতে আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন, ববি দেওল, নীল নীতিন মুকেশ ও সোনম কাপুর। আসছে নভেম্বরে ভারতের গোয়ায় শুরু হবে বড় বাজেটের এই ছবির শুটিং। ওয়েবসাইট।