ক্যাটরিনা কাইফ-প্রিয়াংকার বাড়ি ও অফিসে আয়কর দপ্তরের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়ার বাড়ি-অফিসে মুম্বাইয়ের আয়কর দপ্তরের কর্মকর্তারা তল্লাশি অভিযান চালিয়েছেন। গতকাল সোমবার সকালে শুরু হওয়া অভিযান দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল।এই অভিযানের ব্যাপারে আয়কর দপ্তরের কর্মকর্তারা জানান, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়া গত দুই বছর আয়করের রিটার্ন জমা দেননি। তাঁদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুই নায়িকার মুম্বাইয়ের বিভিন্ন স্থানের ১২টি বাড়ি ও অফিসে আয়কর দপ্তরের ১০টি দলের কর্মীরা তল্লাশি চালিয়েছেন।আয়কর দপ্তরের কর্মকর্তারা ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়ার বাড়ি-অফিস থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ও অর্জিত সম্পদের হিসাব খতিয়ে দেখছেন।তবে এ ব্যাপারে এ দুই নায়িকার পক্ষ থেকে কিছুই জানা যায়নি।