ক্যাটরিনা-প্রিয়াঙ্কার সিক্যুয়াল-প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন চলছে সিক্যুয়ালের যুগ। ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াও সেই জোয়ারে গা ভাসিয়েছেন। প্রিয়াঙ্কার হিট ছবি দোস্তানার সিক্যুয়ালে এবার অভিষেক বচ্চন ও জন এব্রাহামের সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ক্যাটরিনার সুপারহিট থ্রিলার ছবি রেস-এর সিকুয়্যালে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমবারের মতো প্রিয়াঙ্কা অভিনয় করবেন সাইফ আলী খানের বিপরীতে। সেই সঙ্গে এ ছবিতেও আছেন জন এব্রাহাম। ডন সিক্যুয়ালে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। প্রিয়াঙ্কা চোপড়া এবারও শাহরুখের নায়িকা। তবে কৃষ সিক্যুয়াল থেকে বাদ পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরিবর্তে ক্যাটরিনা ও দীপিকা পাড়ুকোনের একজনকে রাজি করানোর চেষ্টা করছেন পরিচালক রাকেশ রোশন। পার্টনার ২ থেকেও বাদ পড়েছেন ক্যাটরিনা। তবে ধুম সিরিজের তৃতীয় ছবিতে প্রিয়াঙ্কা ও ক্যাটরিনার যেকোনো একজন অভিনয় করতে পারেন।তথ্যসূত্র: ওয়েবসাইট