ক্যাটরিনা প্রেমিক সামলাতে শ্রীলঙ্কায়!

ক্যাটরিনা দিল্লিতে বসে ছটছট করছিলেন। অথচ শ্রীলঙ্কায় প্রেমিক রণবীরের সঙ্গে দেখা হয়েছে কয়েকদিন আগেই। ক্যাটরিনা তাই আবারও শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে দেখা করতে।
এর আগে রণবীর কাপুরের সঙ্গে শ্রীলঙ্কায় তিন দিন একান্তে কাটিয়ে ভারত ফিরে এসেছিলেন তিনি। শ্রীলঙ্কায় এবার একসঙ্গে এক সপ্তাহ কাটাতে পারেন রণবীর-ক্যাটরিনা। এক খবরে জানিয়েছে মুম্বাইভিত্তিক নিউজ পোর্টাল মিড-ডে। এর আগে দিল্লি থেকে ১ মার্চ কলম্বো যান ক্যাট। তিন দিন সেখানে থেকে ৪ মার্চ শুটিংয়ে ফিরে আসেন। এর পর আবার ৮ মার্চ সেখানে যান তিনি। এবার থাকছেন এক সপ্তাহ। অবশ্য এর আগেও রণবীর-ক্যাট গোপন অভিসারে শ্রীলঙ্কা গেছেন।
দিল্লিতে ফেরার পর কয়েকদিনে সিমলা ও দিল্লিতে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। এই ছবিতে ক্যাটরিনা বিপরীতে রয়েছেন হৃতিক রোশন। ওদিকে শ্রীলঙ্কায় অনুরাগ কাশ্যপের ‘বোম্বে ভেলভেট’ নিয়ে ব্যস্ত রণবীর। সেখানে রণবীরের বিপরীতে রয়েছেন বিরাট কোহলির ‘প্রেমিকা’ আনুশকা শর্মা। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীরকে চোখে চোখে রাখতেই হয়তো বারবার শ্রীলঙ্কা ছুটছেন সালমান খানের সাবেক প্রেমিকা।
মিড-ডে দাবি করেছে, ক্যাটরিনার শ্রীলঙ্কায় এক সপ্তাহের অবকাশযাপনের খবর নিশ্চিত করেছে তাঁর ঘনিষ্ঠ সূত্র সূত্র। শ্রীলঙ্কায় অবকাশযাপন শেষে আবার পাঞ্জাবে ফিরবেন ক্যাটরিনা। সেখানে কবির খানের ফ্যান্টম ছবির কাজে যোগ দেবেন।
এখন পর্যন্ত নানা কীর্তি-কলাপ ঘটিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এর আগে একসঙ্গে বর্ষবরণ উত্সব উদযাপন করতে নিউইয়র্ক গিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা। সেখানে নাকি একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন তাঁরা।
এর আগে রণবীর ক্যাটের বিয়ের খবর চাউর হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ক্যাটকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন রণবীর। এমনকি ক্যাটকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি ক্যাটরিনা। তিনি নিজের ক্যারিয়ারের কথা ভেবেই রণবীরের বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন ক্যাটরিনা।
অবশ্য ক্যারিয়ার নিয়ে বেশি সিরিয়াস ক্যাটরিনা এখন রণবীরকে সামলাতে যেভাবে ছুটছেন তাতে তা হয়তো অন্য কোনো অর্থই বহন করে।