ক্যাটরিনা সালমানের ভাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সাংবাদিকেরও আর খেয়েদেয়ে কাজ নেই। ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেম নিয়ে প্রতিদিন দিস্তার পর দিস্তা কাগজ খরচ হচ্ছেই। রণবীরের কাছে প্রেমিকা হারিয়ে সালমান খানের হূদয় এমনিতেই হয়তো রক্তাক্ত হয়ে আছে, এর ওপর সেই জায়গাতেই খোঁচা দিয়েছেন এক সাংবাদিক। কদিন আগে রণবীরের চাচাতো বোন কারিনা ‘কফি উইথ করন’-এ কৌতুক করে ক্যাটরিনাকে ‘ভাবি’ বলে ডাকেন। এ বিষয়ে সালমানের প্রতিক্রিয়া শুনতে চাইলে সল্লু রীতিমতো চটে গিয়ে বলেন, ‘ও যদি কারিনার ভাবি হয়, তাহলে তো আমারও ভাবি।’ ক্ষুব্ধ সালমান এরপর ওই সাংবাদিকের ওপর কথার অনল বর্ষণ করতেই থাকেন। রীতিমতো শিক্ষাদীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন।