ক্যাটরিনাকে ‘নির্লজ্জ’ বললেন সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে যা আসে কোনো রকম রাখ-ঢাক ছাড়াই তা অবলীলায় বলে ফেলার জন্য সুপরিচিত বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। এবার সোনমের চাঁচাছোলা মন্তব্যের শিকার হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ক্যাটরিনাকে ‘নির্লজ্জ’ বলেই অভিহিত করেছেন অনিল কাপুর তনয়া সোনম কাপুর।পাঁচ বছরের অভিনয়-জীবনে মাত্র সাতটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সোনম। এর পেছনের কারণ সম্পর্কে তাঁর বাবা অনিল কাপুর দাবি, ‘আমার মেয়ে এমন কয়েকটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, যেগুলোতে অভিনয়ের জন্য একবাক্যে রাজি হয়ে যেতেন বলিউডের বেশির ভাগ অভিনেত্রী। পর্দায় কেবল আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপনের পক্ষপাতী নয় বলেই ছবিগুলোতে কাজ করেনি সে।’ সম্প্রতি বাবার সেই মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন সোনমও। আর ছবি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর বিপরীত মনোভাবের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ক্যাটরিনার নাম।ক্যাটরিনা সম্পর্কে সোনম বলেছেন, ‘আমি ক্যাটরিনা কাইফকে ফুলের তোড়া উপহার দিতে চাই। তাঁর নির্লজ্জতা দেখে আমি হতবাক। তিনি কেবল সেসব ছবিতেই অভিনয় করেন, যেগুলোর মূল উদ্দেশ্য দর্শকদের সুড়সুড়ি দেওয়া। আমি যদি ক্যাটরিনার মতো আমার লজ্জাকে বিসর্জন দিতে পারতাম, তাহলে হয়তো তাঁর মতই একের পর এক ছবিতে অভিনয় চালিয়ে যেতে পারতাম।’ সম্প্রতি এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ডেইলি ভাস্কর ডটকম।এখন দেখার বিষয় হলো, সোনমের এমন চাঁচাছোলা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যাটরিনা পাল্টা কোন ঢিলটি ছোড়েন!