ক্যাটরিনার আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে না জানে ক্যারিয়ার এখন তুঙ্গে ক্যাটরিনার। পর্দায় ক্যাটরিনার উপস্থিতি মানেই জাদু। পরিচালক-প্রযোজকেরাও তাই হন্যে হয়ে ছুটছেন ক্যাটরিনার পিছে। এদের মধ্যে অনেকের আবদার একটু বেশি কিছু—একটা চুমুর দৃশ্য নাকি না থাকলেই নয়। কিন্তু ক্যাটরিনার ওই এককথা। এমনকি চিত্রনাট্যের প্রয়োজন হলেও চুম্বন দৃশ্য করতে রাজি নন তিনি কিছুতেই।‘আমি এ ধরনের দৃশ্য করতে অস্বস্তি বোধ করি। কিছু জায়গায় বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। কিন্তু এখন আর কিছুতেই নয়।’ সাফ জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা।