ক্যাটরিনার গুণমুগ্ধ হৃতিক
ছেলেদের মতোই কাজ করেন ক্যাটরিনা।’ সম্প্রতি বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্পর্কে এমন মন্তব্য করলেন হৃতিক রোশন। এমন মন্তব্য অন্য কেউ করলে খটকা লাগাটাই স্বাভাবিক ছিল। কিন্তু সহ-অভিনেতা হৃতিকের এ মন্তব্য যে ক্যাটরিনার প্রশংসার জন্য তা সহজেই অনুমেয়। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন হৃতিক-ক্যাটরিনা। এবারে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। আবারও ক্যাটরিনার সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হৃতিক। সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ৩৯ বছর বয়সী এ অভিনেতা। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।ক্যাটরিনা সম্পর্কে হৃতিকের মন্তব্য, ‘ছেলেদের মতোই কাজ করেন ক্যাটরিনা। কাজের পেছনে যে একনিষ্ঠ শ্রম দেন তিনি, সে বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। আমাদের জগতে আসলে কাজটাই মুখ্য। এখানে সৌন্দর্যটাও গুরুত্বপূর্ণ, তবে তার স্থান কাজের পরে।’