অবশ্য রণবীরের সঙ্গে ক্যাটরিনার জন্মদিন উদযাপন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্যাটরিনার মুখপাত্র। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘কিছুদিন আগেই জ্বরে ভুগে কাহিল হয়ে পড়েছিলেন ক্যাটরিনা। এ জন্য এবারের জন্মদিনটা ঘটা করে উদযাপন না করার সিদ্ধান্ত নেন তিনি। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী কাছের বন্ধুদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাদামাটাভাবে জন্মদিন উদযাপন করেছেন তিনি।’