ক্যাটরিনার জন্য দাওয়াতে গেলেন না দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শিল্পী ও নির্মাতাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন ছাড়া আর সবাই উপস্থিত হয়েছিলেন। আমন্ত্রিত অনেকের ধারণা, ক্যাটরিনা ছিলেন বলেই সেখানে যাননি দীপিকা। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজেদের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান ও তাঁর স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। ওই অনুষ্ঠানে ছবির পরিচালক অয়ন মুখার্জি, প্রযোজক করণ জোহর, অভিনয়শিল্পী আদিত্য রায় কাপুর, কালকি কোচিন, রণবীর কাপুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানিয়েছে ‘মিড-ডে’। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও অনেকটা অযাচিত অতিথির মতোই ওই অনুষ্ঠানে হাজির হন ক্যাটরিনা কাইফ। অবশ্য ছবিটির সঙ্গে যুক্ত না থাকলেও এর অভিনয়শিল্পী রণবীর কাপুরের কারণেই তাঁর এ আগমন কি না, তা সঠিক জানা যায়নি। ক্যাটরিনাকে সেখানে দেখে বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই সবার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায় অনুষ্ঠানে দীপিকার অনুপস্থিতির বিষয়টি টের পাওয়ার পর। ছবির কলাকুশলীদের সম্মানেই যেখানে এ অনুষ্ঠান, সেখানে কিনা ছবির নায়িকা অনুপস্থিত! উপস্থিত কেউই বিষয়টি সহজভাবে নিতে পারেননি।