ক্যাটরিনার জন্য রাত জাগছেন রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত জাগছেন রণবীর কাপুর, ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন প্রতীক্ষায়। কিন্তু কার প্রতীক্ষায়! সম্প্রতি ক্যাটরিনা কাইফের জন্য অপেক্ষার রাত কাটিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন রণবীর কাপুর।হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের খবরটি অস্বীকার করে এলেও ক্যাটরিনা ও রণবীরের সাম্প্রতিক কর্মকাণ্ডে এ খবর আরও বেশি ডালপালা মেলেছে।সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ক্যাটরিনা কাইফ রাতে শুটিং করছিলেন। শুটিংয়ের কাজ শেষ হতে সকাল আটটা বেজে গিয়েছিল। এই পুরোটা সময়ই ক্যাটরিনার জন্য অপেক্ষা করেছিলেন রণবীর কাপুর। পরে কাজ শেষ হলে দুজন একসঙ্গে চলে যান।রণবীর কাপুর ও ক্যাটরিনা ২০০৯ সালের ‘আজব প্রেম কি গজব কাহিনি’ চলচ্চিত্রের মাধ্যমে কাছাকাছি আসেন। এর পর থেকেই তাঁদের অন্তরঙ্গতা বাড়তে থাকে। সালমানের সঙ্গে ক্যাটরিনার এবং দীপিকার সঙ্গে রণবীরের ছাড়াছাড়ি এ জুটিকে আরও কাছে এনেছে। নতুন বছরের উদযাপনও এক সঙ্গেই করেছেন দুজন। সম্প্রতি রণবীর ও ক্যাটরিনা জুটিকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যেতে পারে—বলিউড পাড়ায় এ রকম গুঞ্জন উঠেছে।