ক্যাটরিনার জন্য শাহরুখ-আমির-সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অচেনা-অজানা মডেল হিসেবে বলিউডে কাজ শুরু করেছিলেন আজকের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা। পুরোনো ক্যাটরিনার কথা বাদ দিয়েও বলা যায়, হালের ক্যাটরিনা-ভক্তের দীর্ঘ তালিকায় তিনটি বিশেষ নাম সবাইকে অবাক করতে পারে। নাম তিনটি হলো শাহরুখ খান, সালমান খান আর আমির খান। এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, কাউকে যদি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একটি তালিকা করতে বলা হয়, ওই তালিকায় ক্যাটরিনা কাইফের নামটি আসবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়।বর্তমানে ক্যাটরিনা কাইফের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে বলিউডের সব অভিনেতার কাছে প্রার্থিত তিনি। সবাই চাইছেন তাঁর সঙ্গে অভিনয় করতে। বিশেষ করে, বলিউডের তিন ‘খান’কেই মুগ্ধ করতে পেরেছেন ক্যাটরিনা।সম্প্রতি তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রে। আর সালমান খানের সঙ্গে ক্যাটরিনার যে সখ্য, এ কথা তো সবার মুখে মুখে। এবার ‘ধুম থ্রি’তে আমির খানের সঙ্গেও দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।বলিউডে তুমুল জনপ্রিয় তিন ‘খান’ যাঁর সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে, তাঁর বর্তমান জনপ্রিয়তার কথাটা একবার ভাবুন তো!