ক্যাটরিনার প্রেম নিয়ে সালমানের বাণী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাটরিনার প্রেমে পড়া খুবই সহজ!’ সম্প্রতি এমন মুখরোচক বাণীই দিয়েছেন সালমান খান। বলিউডের এ অভিনেতা একসময় প্রেমে হাবুডুবু খেয়েছেন ক্যাটরিনা কাইফের। বলা যায়, সালমানের হাত ধরেই বলিউডে ওপরে ওঠার সিঁড়িতে পা রেখেছিলেন ক্যাটরিনা। সম্প্রতি একসময়ের প্রেমিকা ক্যাটরিনার প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন সালমান। ‘এক থা টাইগার’ ছবির প্রচারণায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি, যে কেউ খুব সহজেই ক্যাটরিনার প্রেমে পড়ে যেতে পারে। পর্দা কিংবা পর্দার বাইরের বাস্তব জীবনেও।ক্যাটরিনা স্তুতিতে সালমান আরও বলেন, যখন সে বডিগার্ড বা অগ্নিপথ ছবির গানের দৃশ্যে আসে, তাঁকে দেখে দর্শকেরা এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সে ছবি হিট হয়ে যায়। তিনি বলেন, হূতিক, সঞ্জয় দত্ত, পরিচালক করণ মালহোত্রা সবাই ছবির জন্য অনেক খেটেছেন। কিন্তু দিন শেষে ক্যাটরিনাই সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। উল্লেখ্য, এক থা টাইগার ছবিতে সালমান খানের সঙ্গে ক্যাটরিনাও আছেন।