ক্যাটরিনার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা আসলে ক্যাটরিনা কাইফেরই। এক জনমত জরিপে গত বছরের সেরা অভিনেত্রী এবং সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী—দুটো তালিকাতেই শীর্ষে আছেন তিনি। ৪২ শতাংশ পুরুষ ভোট দিয়েছেন ক্যাটরিনার পক্ষে। সেরা অভিনেতার খাতায় একই সঙ্গে শীর্ষে আছেন দুই খান—শাহরুখ খান ও আমির খান। তাঁরা দুজনই পেয়েছেন ২৫ শতাংশ ভোট।তবে ২০০৯ সালের সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা এই খানদের কেউই নন—তিনি অক্ষয় কুমার। সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার তালিকায় সবার ওপরে আছেন রণবীর কাপুর। ৪২ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ওয়েবসাইট।