ক্যাটরিনার বদলে সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের ইটালিয়ান জব ছবি পুনর্নির্মাণ হবে বলিউডে। সেই ছবির জন্য পরিচালক জুটি আব্বাস মাস্তানের নজরটা ছিল ক্যাটরিনা কাইফের দিকে। শুরুতে ক্যাটরিনাও খুব একটা অরাজি ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত ক্যাটরিনা সরে দাঁড়িয়েছেন ছবি থেকে। তবে ক্যাটের এই সরে যাওয়ার ঘটনায় হতাশ হওয়ার বদলে এখন নাকি দারুণ খুশি আব্বাস মাস্তান। কারণ ক্যাটরিনার জায়গায় তাঁরা পেয়েছেন সোনম কাপুরকে। এই ছবিতে সোনমের বিপরীতে থাকবেন তিন নায়ক। অভিষেক ও ববি দেওল আছেন সে তালিকায়। এদিকে শোনা যাচ্ছে, ইমরান খানের বিপরীতে যশরাজদের একটি ছবিতে অভিনয়ের জন্যই নাকি শেষ মুহূর্তে পিছিয়ে গেছেন ক্যাটরিনা।