ক্যাটরিনার বেলি নাচ!
আইটেম গানের নাচের মুদ্রায় মাতোয়ারা দর্শক, ছবি হিট আর প্রযোজকের পকেট ভারী। এই সূত্রেই যেন চলছে বলিউডের ছবি। অবশ্য আইটেমে নিত্য নতুন আইডিয়া আর চমকের জন্য প্রযোজক-পরিচালকদের পাশাপাশি আইটেম কন্যারাও পিছিয়ে নেই। সম্প্রতি ‘এক থা টাইগার’ ছবির আইটেম গানের জন্য ক্যাটরিনা কাইফের বেলি ডান্স শেখা এর একটি উজ্জ্বল উদাহরণ।চিকনি চামেলি, শিলা কি জাওয়ানির পর নতুন কোন মুদ্রায় দর্শকচিত্ত উদ্বেল করবেন, এ চিন্তায় রীতিমতো বেলি নাচ শেখার কোর্স পর্যন্ত করে ফেলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।সালমান খানের বিপরীতে ‘এক থা টাইগার’ ছবির একটি আইটেম গানে তাঁকে এই বেলি নাচের মুদ্রায় সালমানের চিত্তাকর্ষণ করতে দেখা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।বলাই বাহুল্য, সিনেমা হলের দর্শকচিত্তেও যে ক্যাটরিনার এই বেলি নাচ ব্যাপক ঝড় তুলবে। এ বিষয়ে নিঃসন্দেহ হয়েই ক্যাটরিনা এ নাচের তালিম নিয়েছেন। এক থা টাইগারের এই আইটেমে বেলি নাচ কীভাবে এল? এ বিষয়ে ছবির শুটিং দলের একটি সূত্র জানিয়েছে, যখন ছবির গান নিয়ে কথা হচ্ছিল, সে সময় এক থা টাইগার ছবির শুটিং হচ্ছে ইরাক-তুরস্ক সীমান্তের কোনো একটি জায়গায়। এ সময়ই ক্যাটরিনা বেলি নাচ শেখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। নাচ শেখাই শুধু নয়, এবারের আইটেম গানের দৃশ্যায়নের খুঁটিনাটি বিষয়েও নাকি তিনি মূল্যবান সব পরামর্শ দিয়েছেন।