ক্যাটরিনার মানত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রের সাফল্যের জন্য খাজা মাঈনুদ্দিন চিশতির মাজার গিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মাজারে খুব সকালে উপস্থিত হন ক্যাটরিনা। এত সকালে ফতেপুর সিক্রিতে মাজারের মানুষজন তাঁকে দেখে খানিকটা অবাক হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।এ প্রসঙ্গে মাজারের খাদেম পারভেজ জামাল জানিয়েছেন, যশরাজ চোপড়ার ‘যব তক হ্যায় জান’ ছবির সফলতার জন্য ‘মানতের সুতা’ বাঁধেন এবং প্রার্থনা করেন ক্যাটরিনা।উল্লেখ্য, এর আগেও খাজা মাঈনুদ্দিন চিশতির মাজারে এসেছিলেন ক্যাটরিনা। ‘এক থা টাইগার’ চলচ্চিত্রটির মুক্তির আগে এ মাজারে এসে প্রার্থনা করেছিলেন তিনি।